বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

১০ ঘণ্টা বন্ধের পর থ্রিজি-ফোরজি চালু

১০ ঘণ্টা বন্ধের পর থ্রিজি-ফোরজি চালু

ডেস্ক নিউজঃ মোবাইল ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা বৃহস্পতিবার রাতে বন্ধ হওয়ার প্রায় ১০ ঘণ্টা পর শুক্রবার সকালে আবার তা চালু করা হয়েছে।মোবাইল ফোন অপারেটরগুলোর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে, বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে দেশের সব মোবাইল ফোন অপারেটরকে থ্রিজি ও ফোরজি সেবা বন্ধের নির্দেশ দিয়েছিল বিটিআরসি।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা না হলেও মোবাইল ফোন অপারেটরগুলোর কর্মকর্তারা এই সেবা সাময়িকভাবে বন্ধ রাখার ‘নির্দেশনা’ পাওয়ার কথা জানিয়েছিলেন বৃহস্পতিবার রাতে।বিটিআরসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে এ নির্দেশনা দেওয়ার পর তা বাস্তবায়ন শুরু হয়।’আগামী রবিবার একাদশ সংসদ নির্বাচনের আগে গুজব ও অপপ্রচার ঠেকাতে ইন্টারনেট বন্ধের কথা বারবার আলোচনায় আসে। এর মধ্যেই বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার পর থেকে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করা হয় বলে অনেক গ্রাহক জানান। তবে তারযুক্ত ফিক্সড ব্রডব্যান্ড গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারে কোনও অসুবিধার খবর পাওয়া যায়নি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com