মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিয়ে করছেন চিত্রনায়িকা পপি

বিয়ে করছেন চিত্রনায়িকা পপি

বিনোদন ডেস্কঃ ঢাকাইয়া চলচ্চিত্রের দাপুটে অভিনেত্রী চিত্রনায়িকা পপি। তার সমবয়সী সব নায়িকারই বিয়ে হয়ে গেছে। তবে এখনও বিয়ের বন্ধনে আবদ্ধ হননি পপি। কিন্তু কেন? এমন প্রশ্নের মুখোমুখি প্রায়ই তাকে পড়তে হয়। তাই এবার বিয়ের সিদ্ধান্ত নিয়েই ফেললেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। তবে এখনই নয়, বিয়ের পিঁড়িতে বসতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন তিনি।

পপি বলেন, ‘এ বছর শেষ দিকে বিয়ের কাজটা সেরে ফেলব, দোয়া করবেন। নতুন বছরে নতুনভাবে নিজেকে সাজাতে চাই।’

বর কে? জানতে চাইলে পপি আরও বলেন, ‘পাত্র এখনও ঠিক হয়নি। তবে পরিবারের পক্ষ থেকে যেভাবে ছেলে দেখা শুরু হয়েছে, তাতে শীঘ্রই বরের নাম জানা যাবে।’ সঙ্গে যোগ করে পপি আরও জানান, গোপনে নয়, ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানিয়েই তিনি বিয়ে করবেন।

এদিকে, অভিনয়ের ব্যস্ততা সম্পর্কে জানতে চাইলে পপি বলেন, ‘হাতে বেশ কিছু ছবির কাজ আছে, যা কিছুদিনের মধ্যেই শুরু হবে। এছাড়াও নতুন কিছু ছবিতে অভিনয়ের কথা চলছে। তবে তা এখনও চূড়ান্ত হয়নি। এ বছর দর্শকদের ভালো কিছু কাজ উপহার দিতে চাই।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com