রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মোংলায় ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার

মোংলায় ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মোংলায় ৩০ কেজি হরিণের মাংসসহ একটি ডিঙি নৌকা আটক করেছে বন বিভাগ। সোমবার রাতে দক্ষিণ কানাইনগর এলাকা থেকে ওই মাংস উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করতে পারেনি বন বিভাগ।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মোংলা) করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, সোমবার রাত ৮টার দিকে পশুর নদে করমজল ও চিলা মোবাইল টিমের যৌথ টহলের সময় একটি নৌকার গতিবিধি সন্দেহ হয়। এ সময় নৌকাটি চ্যালেঞ্জ করা হলে পশুর নদের পাড়ে চিলা বাজারসংলগ্ন দক্ষিণ কানাইনগর এলাকায় নদীর চরে ওই নৌকাটি ফেলে রেখে চোরাশিকারিরা দ্রুত পালিয়ে যায়। পরে ওই ডিঙি নৌকায় তল্লাশি চালিয়ে দুটি প্লাস্টিকের বস্তায় থাকায় ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com