সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বর্জন

শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বর্জন

শিক্ষা জাতীয়করণের দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি ক্লাস বর্জন কর্মসূচি পালন করছে।

মঙ্গলবার থেকে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত তিন দিনের ক্লাস বর্জন করছেন তারা।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) শিক্ষকরা পূর্ণ দিবস ক্লাস বর্জন করছেন।

মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে বিশ্বাসী নয়টি শিক্ষক-কর্মচারী সংগঠনের সমন্বয়ে গড়ে ওঠা মোর্চার সমন্বয়কারী অধ্যক্ষ আসাদুল হক জানান, জাতীয়করণসহ ১১ দফা দাবিতে মঙ্গলবার থেকে শিক্ষকরা তিনদিন ক্লাস বর্জন কর্মসূচি পালন করা হবে। এর পর ২৮ জানুয়ারি রোববার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে জাতীয়করণের একদফা দাবিতে বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াঁজো ফোরামের ব্যানারে গত ১০ জানুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে খোলা আকাশের নিচে অবস্থান করছেন শিক্ষকরা। ১৫ জানুয়ারি থেকে তারা অনশন করছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com