সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের
আগৈলঝাড়ায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন ব্যবসায়ি গ্রেফতার

আগৈলঝাড়ায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন ব্যবসায়ি গ্রেফতার

আগৈলঝাড়া প্রতিনিধি‍ঃ আগৈলঝাড়ায় পৃথক স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তিন ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। থানায় পৃথক মামলা দায়ের।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, মাদক কেনা বেচার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বড় বাশাইল গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের হরেকৃষ্ণ ঘটকের ছেলে মাদক ব্যবসায়ি পলাশ ঘটক (৩০)কে পাঁচ পিচ ইয়াবাসহ এসআই আব্বাস উদ্দিন গ্রেফতার করে। এ সময় পলাশের অপর সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। এঘটনায় পুলিশ বাদী হয়ে রবিবার সকালে মামলা দায়ের করেছে, নং-৭ (১৩.১.১৯)।
অন্যদিকে একই রাতে উত্তর শিহিপাশা গ্রামে থেকে ওই গ্রামের মৃত মনসুর আলী ভূইয়ার ছেলে রানা ভূইয়া ওরফে হাকিম (২৩) ও তার বন্ধু বাউফল উপজেলার শৌলা গ্রামের ইউনুস মোল্লার ছেলে মনির মোল্লা (৩২)কে ৫পিচ ইয়াবা ও গাঁজাসহ এসআই মনিরুল ইসলাম গ্রেফতার করেছে। এঘটনায় থানায় শনিবার রাতেই মামলা দায়ের করা হয়েছে, নং-৫ (১২.১.১৯)।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com