ঢাকা    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ভিশন বাংলা ২৪

তথ্য ও সম্প্রচারমন্ত্রীর আগৈলঝাড়া সফর

বিএনপির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, পরে আইনশৃঙ্খলা সভায় অংশগ্রহণ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন আগৈলঝাড়া উপজেলা সফরকালে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের খোঁজখবর নেন এবং ঐক্যবদ্ধ থেকে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে কাজ করার আহ্বান জানান।

মন্ত্রী বলেন, সরকারি বিভিন্ন অনুদান ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি সরকারি সহায়তা সুষম, স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে বণ্টনের ওপর গুরুত্বারোপ করেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব বশির আহম্মেদ পান্না, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বক্তিয়ার, খন্দকার মোহাম্মদ আলী, সরোয়ার হোসেন মিয়াসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের আয়োজিত আইনশৃঙ্খলা সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, প্রতিটি সরকারি কার্যক্রম তথ্য-উপাত্ত ও নথিভিত্তিক (ডেটাভিত্তিক) হতে হবে। প্রতিটি কাজের প্রয়োজনীয় রেকর্ড ও প্রমাণ সংরক্ষণ নিশ্চিত করতে হবে, যাতে সেবার মান বজায় থাকে এবং প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করা যায়।

তিনি আরও বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে হবে। কোনো সাধারণ মানুষ যেন সরকারি সেবা নিতে গিয়ে হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।

আইনশৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) পলাশ আহম্মেদ, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

ভিশন বাংলা ২৪

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বিএনপির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, পরে আইনশৃঙ্খলা সভায় অংশগ্রহণ

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত