মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
৩৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

৩৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

নিউজ ডেস্কঃ ৩৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে মোট ৪,৭৯২ জনকে সুপারিশ করা হয়েছে।

আজ মঙ্গলবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পরীক্ষায় সহকারী সার্জন পদে চূড়ান্তভাবে সুপারিশভাবে করা শিক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৫৪২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে সুপারিশ করা প্রার্থীর সংখ্যা ২৫০ জন।

২০১৭ সালের ৮ এপ্রিল ৩৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিশেষ বিসিএসের মাধ্যমে ২০০ নম্বরের এমসিকিউ এবং ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা নিয়ে এককালীন চিকিৎসক নিয়োগ দিতে বিধিমালা সংশোধন করে সরকার।

এমসিকিউ পরীক্ষার মাধ্যমে সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫৩১ জনকে মৌখিক পরীক্ষার জন্য বাছাই করা হয়।

গতবছর ১০ অক্টোবর শুরু হয় তাদের মৌখিক পরীক্ষা। চূড়ান্ত ফলে সেখান থেকেই মোট চার হাজার ৭৯২ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হল।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com