সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সার্ক সাহিত্য পুরস্কার পেলেন অধ্যাপক আনিসুজ্জামান

সার্ক সাহিত্য পুরস্কার পেলেন অধ্যাপক আনিসুজ্জামান

ভিশন বাংলা ডেস্ক: বাংলা একাডেমির সভাপতি ও জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান ‘সার্ক সাহিত্য পুরস্কার ২০১৯’ পেয়েছেন।

বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, সার্ক কালচারাল সেন্টার ঘোষিত এই পুরস্কারের জন্য অধ্যাপক আনিুসজ্জামানকে মনোনীত করা হয়েছে। আগামী ২১ মে ভুটানে এ পুরস্কার প্রদান করা হবে বলে এতে উল্লেখ করা হয়।

অধ্যাপক আনিসুজ্জমান সার্ক সাহিত্য পুরস্কার প্রাপ্তিতে একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে তাঁকে বাংলা একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী ফুলের তোড়া দিয়ে অধ্যাপক আনিসুজ্জামানকে একাডেমি পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানান।

এ সময় একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক নীরুকুমার চাকমা, অধ্যাপক প্রদীপ কুমার রায়, ড. ইসরাইল খান, কবি কাজী রোজী, বাংলা একাডেমির পরিচালক-উপপরিচালক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com