মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
ঘরমুখো মানুষের নিরাপত্তায় মাঠে র‌্যাব-১০, নজরদারিতে ড্রোন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি
মুন্সীগঞ্জের হাট-বাজার ভেজাল পণ্যে সয়লাব

মুন্সীগঞ্জের হাট-বাজার ভেজাল পণ্যে সয়লাব

নিজস্ব প্রতিবেদক: ভোক্তার চাহিদা বাড়তে থাকায় মুন্সীগঞ্জের বিভিন্ন উপজেলায় হাট বাজার ভেজাল পণ্যে সয়লাব হয়ে গেছে। বিভিন্ন ভেজাল পন্যের মধ্যে সব থেকে বেশি বিক্রি হচ্ছে নিম্নমানের সয়াবিন তেল। সরেজমিনে লৌহজং উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজার মনিটরিং, ভ্রাম্যমাণ আদালত ও আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ ও ভেজাল সয়াবিনের ব্যবসা চালিয়ে যাচ্ছে এই অবৈধ ব্যবসায়ীদের সিন্ডিকেট। এরা বছরের পর বছর মিথ্যা ঘোষণা, ওজনে কম দিয়ে কিছু অসাধু ব্যবসায়ীরা হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।

উল্লেখ্য যে, সয়াবিন তেলে ভিটামিন ‘এ’ থাকা বাধ্যতামূলক হলেও এইসব ভেজাল তেলে ভিটামিনের মান সঠিক দিচ্ছে না। সিটিজেন, মাজুলা, তিব্র, রূপালী, আপেল পদ্মাসহ নামে বেনামে বিভিন্ন নাম দিয়ে অবাধে বিক্রি করে যাচ্ছে মিথ্যা ঘোষণা দিয়ে। এসব তেল ক্রয় করে স্থানীয় ভোক্তারা বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় পড়ছে। প্রতারিত হয়ে অনেকেই অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ভোক্তা অধিকার আইনে।  নওপাড়া বাজারে তিব্র সোয়াবিন তেল এর পরিবেশক হিসাবে তেল বিক্রি করচ্ছে বাদল মোল্লা নামে এক প্রবিন ব্যবসায়ি। কোম্পানি বা ব্যবসায়ি যেই হোক না কেন নিম্নমান, অনুমোদনহীন ও ভেজাল পন্যের বিষয়ে বাজার মনিটরিং সেল, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান ভোক্তারা। (পর্ব-১)

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com