মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

শিরোনাম :
ঘরমুখো মানুষের নিরাপত্তায় মাঠে র‌্যাব-১০, নজরদারিতে ড্রোন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি
চাঁদপুরের অর্ধশত গ্রামে আজ ঈদ

চাঁদপুরের অর্ধশত গ্রামে আজ ঈদ

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের অর্ধশত গ্রামে আজ রবিবার (১১ আগস্ট) উদযাপিত হচ্ছে  পবিত্র ঈদুল আজহা। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদের খুশি উপভোগ করছেন এসব গ্রামের মুসলিম সম্প্রদায়ের একাংশ।

সকালে ফরিদগঞ্জের মুন্সিহাট বাজার বড় মসজিদে ইমামতি করেন মাওলানা মাহবুবুর রহমান। এ ছাড়া সকাল সাড়ে ৯টায় হাজীগঞ্জের সাদ্রা মাদরাসা মাঠে মাওলানা আরিফ চৌধুরী এবং বদরপুর ঈদগাহ মাঠে ঈদের জামাতে ইমামতি করবেন মাওলানা আবুল খায়ের।

এদিকে, জেলার হাজীগঞ্জ, শাহরাস্তি, মতলব ও ফরিদগঞ্জের আরো বেশ কয়েকটি এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে তারা পশু কোরবানি দেবেন।

চাঁদপুরের হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) ১৯৩৩ সাল থেকে আরব বিশ্ব তথা চন্দ্রমাস হিসেব করে এভাবে দুটি ঈদ উদযাপন প্রচলন শুরু করেন। এখনও সেই ধারা চালু রেখেছেন তাঁর অনুসারীরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com