মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

শিরোনাম :
ঘরমুখো মানুষের নিরাপত্তায় মাঠে র‌্যাব-১০, নজরদারিতে ড্রোন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি
ভোলায় ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার দুই আসামির মৃত্যু

ভোলায় ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার দুই আসামির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ভোলায় কথিত বন্দুকযুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলার দুই আসামি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাত আড়াইটার দিকে ভোলা সদর উপজেলায় রাজাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

তারা হলেন- আল আমিন (২৭) ও মঞ্জুর আলম (২৫)।

ভোলা মডেল থানার ওসি ছগির মিয়া জানান, মঙ্গলবার রাত আড়াইটার দিকে দক্ষিণ রাজাপুর এলাকায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামিদের ধরতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে পুলিশ। এতে ওই দুজন নিহত হয়। তাদের বিরুদ্ধে মাদকসহ থানায় একাধিক মামালা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর মর্গে পাঠানো হয়েছে।

মেয়েটির পারিবারিক সূত্রে জানা গেছে, চরসিফলি গ্রামের এক কৃষকের তার দুই মেয়েকে মেহেদি কিনে দেন। ১১ আগস্ট সন্ধ্যার দিকে তাদের বাবা গরু বিক্রির টাকা আনতে ভোলা শহরে গেলে দুই বোন রাত ৮টার দিকে প্রতিবেশী দুঃসম্পর্কের আত্মীয় মাহফুজের স্ত্রীর কাছে হাতে মেহেদি লাগাতে যায়। ওই সময় মাহফুজের ঘরের ভাড়াটিয়া আল আমিন মেয়েটিকে ডেকে তার ঘরে নিয়ে যায়। আল আমিনের স্ত্রী ঘরে না থাকার সুযোগে সে ও তার সহযোগী মঞ্জুর আলম মেয়েটির হাত-পা বেঁধে ও মুখে কাপড় গুড়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে মেয়েটির চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। সোমবার ঈদের দিন তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com