সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জমে উঠেছে নরসিংদী সদর-১ আসনের নির্বাচন ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন

ডেমরায় অতিরিক্ত নেশা করে তরুণীর মৃত্যু

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯

রাজধানীর ডেমরায় বান্ধবীর বাড়িতে বেড়াতে এসে অতিরিক্ত নেশা গ্রহণে শারমিন জারা (২৭) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ৪টার দিকে ডেমরার পশ্চিম সানারপাড় ইদ্রিসুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।

শারমিন যশোরের অভয়নগর থানার বুইঘোড়া নোয়াপাড়া এলাকার মো. হায়দার আলীর মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পশ্চিম সানারপাড় এলাকার ইদ্রিসুর রহমানের ভাড়াটিয়া আশরাফুজ্জামান খানের মেয়ে বন্যা আক্তার লিজা হচ্ছেন মৃত জারার বান্ধবী। লিজার বাড়িতে তার সঙ্গে গত ১০ দিন ধরে অবস্থান করছেন আরেক বান্ধবী শাহরীন আক্তার আরবি।

এরা সবাই ডিজে গ্রুপের সঙ্গে সিঙ্গাপুরসহ ঢাকায় বিভিন্ন এলাকায় নাচগান করেন। গত মঙ্গলবার কোনো এক বন্ধুর সঙ্গে নেশাজাতক দ্রব্য পান করে সন্ধ্যার পরে জারা নেশাগ্রস্থ অবস্থায় ডেমরায় লিজার বাসায় আসেন। পরে অসুস্থ হয়ে পড়েন জারা।

এ ঘটনায় মঙ্গলবার রাত থেকে বুধবার গভীর রাত পর্যন্ত জারা বেশ কয়েকবার বমিসহ পেটে তীব্র ব্যথা অনুভব করছিলেন।

এ ঘটনায় জারাকে তার বান্ধবীরা তেঁতুলের শরবত, স্যালাইন ও ওষুধসহ নানা প্রতিষেধক খাওয়াচ্ছিলেন। বুধবার গভীর রাতে শারীরিক অবস্থার অবনতি হলে বান্ধবী লিজা ও আরবি জারাকে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে ভোর সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক জারাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার মো. নূরে আলম সিদ্দিকী বলেন, জারার মৃত্যুর বিষয়ে তার আপন ছোট ভাই রায়হান বৃহস্পতিবার বিকালে ডেমরা থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করেন।

জারার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে এ মৃত্যুর আসল রহস্য ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতেই জানা যাবে। তখন এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে। তবে প্রাথমিকভাবে ভাবে ধারণা করা হচ্ছে অতিমাত্রায় নেশাজাতক কোনো দ্রব্য পান করার পর জারার পেটে ব্যথাসহ শারীরিক অসুস্থতা শুরু হলে একপর্যায়ে তার মৃত্যু হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com