মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জমে উঠেছে নরসিংদী সদর-১ আসনের নির্বাচন ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন

কুকুরের মুখ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করলো পুলিশ

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশ থেকে একটি মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ এএসআই আব্দুল খান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, একটি কুকুর নবজাতকটি কামড়ে নিয়ে যাচ্ছিল। তা দেখে আশপাশের লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নবজাতকের বয়স আনুমানিক একদিন হবে।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, কেউ মৃত অবস্থায় নবজাতকটি ফেলে গেছে। বিস্তারিত তদন্তের জন্য শাহবাগ থানায় বিষয়টি জানানো হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com