মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
নীলফামারীতে ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর স্থাপনের জন্য দুদকের অর্থ বিতরণ

নীলফামারীতে ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর স্থাপনের জন্য দুদকের অর্থ বিতরণ

নীলফামারী প্রতিনিধি:

দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক নীলফামারী জেলার ২৫
শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর স্থাপনের জন্য অর্থ বিতরণ করেছে।
“দুর্নীতি হলে শেষ, নিজে বাঁচবো, বাঁচবে দেশ” শ্লোগানকে সামনে রেখে আজ
বুধবার(২৯ জানুয়ারি/২০২০) নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা
প্রশাসনের সহযোগিতায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এর রংপুর অফিস এই অর্থ
বিতরন করে। অনুষ্ঠানে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী সততা স্টোর
স্থাপনের জন্য, জেলার ছয়টি উপজেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের
হাতে প্রতিটিকে নগদ ২০ হাজার টাকা করে মোট ৫ লাখ নগদ অর্থ তুলে দেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক শেখ
মেসহাব উদ্দিন সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদ
চেয়ারম্যান জয়নাল আবেদীন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আব্দুল
মোতালেব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম,
নীলফামারী জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ
কমিটির সভাপতি অধ্যক্ষ আবুল কালাম মো. ফারুক, সাধারণ সম্পাদক প্রফেসর
আলহাজ্ব মো. মোশাররফ হোসেন প্রমুখ

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com