বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

টি-টোয়েন্টিতে অনিশ্চিত তামিম-মুশফিক!

টি-টোয়েন্টিতে অনিশ্চিত তামিম-মুশফিক!

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ইনজুরিতে পড়েছিলেন সাকিব আল হাসান। এবার ইনজুরিতে পড়লেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। ইনজুরি যেন পিছু ছাড়ছে না বাংলাদেশ ক্রিকেট দলের।

 

শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে তামিম-মুশফিকের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

 

বুধবার অনুশীলনের সময় তামিম তার হাতের পেশীতে এবং মুশফিক হাতের কবজিতে চোট পান। এই চোটে প্রথম টোয়েন্টিতে তাদের মাঠে নামা নিয়েই দেখা দিয়েছে শঙ্কা।

 

আগামীকাল ম্যাচ শুরু হওয়ার আগ পর্যন্ত পর্যবেক্ষণে থাকবেন এই দুই ক্রিকেটার।

 

টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল:
তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ(অধিনায়ক), সাব্বির রহমান, আরিফুল হক, জাকির হাসান, আফিফ হোসাইন, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু, আবু জাহেদ রাহি ও মেহেদী হাসান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com