মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

আদাবরে ঘরে ঢুকে গলা কেটে শিশু হত্যা

আদাবরে ঘরে ঢুকে গলা কেটে শিশু হত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আদাবরে সাদিয়া নামে চার মাস বয়সের এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত সাদিয়ার বাবার নাম শাজাহান মিয়া ও মা মুর্শিদা বেগম। শিশুটি পানির পাম্পের পাশে একটি বস্তিঘরে তার মা-বাবার সঙ্গে থাকত।

আজ শুক্রবার দুপুরে শিশুটির মরদেহ উদ্ধার করে আদাবর থানা পুলিশ। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুজ্জামান সাংবাদিকদের কাছে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, ঘরের বিছানায় শোয়া অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির গলার সামনের দিকে কাটা ছিল। হত্যাকাণ্ডের বিষয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। ঘটনার সময় শিশুটির মা রান্নাঘরে ও বাবা বাইরে ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com