শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ইরানে সু চির ১৫ বছরের জেল!

ইরানে সু চির ১৫ বছরের জেল!

মিয়ানমারের নেত্রী অং সান সু চি ও সে দেশের সামরিক বাহিনীর প্রধান মিন অং হাইংয়ের বিরুদ্ধে একটি প্রতীকী বিচার অনুষ্ঠিত হয়েছে ইরানে। বিচারে সু চি ও হাইংয়ের বিরুদ্ধে রোহিঙ্গা নির্যাতন ও জাতিগত নিধনসহ নানা অপরাধের প্রমাণ হাজির করা হয়।

ইরানের যে ‘পপুলার কোর্ট’-এ বিচারের আয়োজন করেছে, তা মূলত আদালত নয়- প্রতীকী আদালত। এটি তেহরানের ইমাম সাদেক বিশ্ববিদ্যালয়ের একটি আয়োজন।

বিচারে অং সান সু চির ১৫ বছরের জেল এবং সেনাপ্রধান মিন অং হাইংয়ের ২৫ বছরের জেল হয়েছে।

প্রতীকী আদালতে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত মিয়ানমারের সরকার ও সেনাবাহিনীর নানা নির্যাতন, গণহত্যা, আটক করা, নিষ্ঠুরতা ও অমানবিক নানা কার্যক্রমের বর্ণনা করা হয়।

দুজন ইরানি আইনজীবী মিয়ানমার সরকারের পক্ষ অবলম্বন করেন।

আদালতে উপস্থাপিত বিভিন্ন তথ্যে দেখা যায়, মিয়ানমার সরকারের নির্যাতনে বহু রোহিঙ্গাকে মৃত্যুবরণ করতে হয়েছে। এছাড়া ১০ লক্ষাধিক রোহিঙ্গাকে শরণার্থী হিসেবে পালিয়ে যেতে হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com