মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
এসএসসি-এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস অনুমোদন

এসএসসি-এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস অনুমোদন

নিজস্ব প্রতিবেদক- 

চলতি বছর অনুষ্ঠেয় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য তৈরিকৃত সংক্ষিপ্ত সিলেবাসের চূড়ান্ত অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই সিলেবাস আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়কের দায়িত্বে থাকা ঢাকা শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে। আগামীকাল শুক্র থেকে রবিবারের মধ্যে যে কোনো দিন সেটি শিক্ষা বোর্ডর ওয়েবসাইটে আপলোড করা হবে।

জানা গেছে, এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য গড়ে ৬০ দিন ক্লাস করানোর মতো করে নতুন সিলেবাস তৈরি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। আর এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের গড়ে ৮৪ দিনের ক্লাস করানোর মতো সিলেবাস তৈরি কেরা হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া বৈঠকে এটি চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক নারায়ন চন্দ্র সাহা বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাতে বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন করে তৈরিকৃত সিলেবাসের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। আমরা এটি ঢাকা শিক্ষা বোর্ডে পাঠিয়েছি।

নতুন সিলেবাস কতটুকু কমানো হয়েছে জানতে চাইলে তিনি আরও বলেন, আমরা এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য ৬০ কর্ম দিবসে শেষ করা যাবে এমন সিলেবাস তৈরি করেছি। আর এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য ৮০-৮৪ দিনে শেষ করার মতো সিলেবাস তৈরি করা হয়েছে। সিলেবাস আগের চেয়ে অনেক সংক্ষিপ্ত করা হয়েছে। এটি খুব সহজেই নির্ধারিত সময়ে শেষ করা যাবে।

এদিকে আগামী দুই একদিনের মধ্যেই নতুন তৈরিকৃত সিলেবাসটি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আপলোড করা হবে। ইতোমধ্যে সিলেবাসটি আপলোডের জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com