শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
রাজধানীতে ভুয়া ডিবি পরিচয়ে ৪ ডাকাত গ্রেফতার

রাজধানীতে ভুয়া ডিবি পরিচয়ে ৪ ডাকাত গ্রেফতার

ভিশন বাংলা ডেস্ক: রাজধানীতে অস্ত্র ও পুলিশি সরঞ্জামসহ ভুয়া ডিবি পরিচয়দানকারী ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।১৩ জুলাই রাতে বছিলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বন্দুক, একটি চা-পাতি, দুটি লোহার বাটযুক্ত ছোড়া, ডিবির জ্যাকেট, ১টি খেলনা পিস্তল, একটি ওয়্যারলেস সেট, একজোড়া হ্যান্ডকাফ ও এক লাখ টাকা জব্দ করা হয়।

বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার হারুন অর রশিদ। 4তিনি জানান, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ আন্তঃনগর ডাকাত দলের সদস্য। ঈদ সামনে রেখে পশুর হাটে আসা ব্যবসায়ী ও ক্রেতাদের ডাকাতি করার পরিকল্পনা করছিল তারা। এ ছাড়া তাদের অন্যান্য সহযোগীদের নিয়ে ডিবি পুলিশের ছদ্মবেশে রাতে ঢাকা ও আশপাশের জেলায় সড়কে পুলিশের চেকপোস্ট বসিয়ে ডাকাতি করত তারা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com