শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
মিরপুর শাহ আলী থানা এলাকায় গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

মিরপুর শাহ আলী থানা এলাকায় গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: মিরপুর শাহ আলী থানাধীন নবাবের বাগ এলাকার বেড়িবা‍ঁধসংলগ্ন জ্যাক গাড়ির ওয়ার্কশপের বিপরীত পাশের একটি মেহগনি গাছের আনুমানিক ২০-২৫ ফিট উঁচুতে একটি ডালে অজ্ঞাতনামা ৩৮-৪০ বছরের একটি  লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান এলাকার লোকজন। তখন স্থানীয়রা শাহ আলী থানায় খবর দেন। মঙ্গলবার (১৩ জুলাই) বিকেল ৫টায়  খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছ‍ান শাহ আলী থানার ওসি এবিএম আসাদুজ্জামান, এডিসি এ জেড তৈমুর রহমান, এসি মিজানুর রহমান, এস আই মো. রইজ সঙ্গীয় ফোর্স।

ঘটনাস্থলে এসে  লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসকে ফোন করলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাছ থেকে ঝুলন্ত লাশটিকে নামিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

শাহ আলী থানার ওসি এবিএম আসাদুজ্জামানের কাছে লাশের পরিচয় ও হত্যা না আত্মা হত্যা- এ বিষয় জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, আমরা লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাঠিয়েছি। রিপোর্ট হাতে এলে বলা যাবে। পোস্টমর্টেম রিপোর্ট আসার আগে কিছু বলা যাবে না।

লাশের পরিচয় ও স্বজনদের পাওয়া গেছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি।

 

https://youtu.be/ifRtWRyO-_g

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com