মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
শিক্ষিকা শিখা রানী হালদার আর নেই

শিক্ষিকা শিখা রানী হালদার আর নেই

আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়া উপজেলার আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও জোবারপার মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক নিখিল সমদ্দারের স্ত্রী উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের শহীদ সরনিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিখা রানী হালদার (৪৭) হৃদরোগে আক্রান্ত হলে আজ মঙ্গলবার ১২টা ৩০মিনিটে মূমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ১টা ৪৫ মিনিটে মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তিনি স্বামী , দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মঙ্গলবার রাতে উপজেলার গৈলা ইউনিয়নের তালতার মাঠ গ্রামের নিজ বাড়ির শ্মশানে তাঁর অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বরিশাল-১ আসনের সাংসদ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, বরিশাল জেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, গৈলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু তালুকদার সহ অত্র-বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com