শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

বোলিং তোপে ৬০ রানেই গুটিয়ে গেছে নিউজিল্যান্ড

বোলিং তোপে ৬০ রানেই গুটিয়ে গেছে নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে টাইগারদের বোলিং তোপে মাত্র ৬০ রানেই গুটিয়ে গেছে নিউজিল্যান্ড।

বল হাতে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেন স্পিনাররা। প্রথম ওভারেই কিউই ওপেনার রাচিন রবিন্দ্রকে (০) ফেরান স্পেনার মেহেদি হাসান। এরপর তৃতীয় ওভারে উইল ইয়াংকে (৫) বোল্ড করেন সাকিব আল হাসান। চতূর্থ ওভারে নিউজিল্যান্ডকে জোড়া আঘাত দেন নাসুম আহমেদ। সাজঘরে ফেরান কলিন ডি গ্র্যান্ডহোম (১) ও টম ব্লুনডেলকে (২)।

দশম ওভারে আক্রমণে এসেই কিউই অধিনায়ক টম ল্যাথামকে (১৬) ফেরান মোহাম্মদ সাইফউদ্দিন। তখন কিউইদের সংগ্রহ ৪৩। পরের ওভারে ফের আঘাত হানেন সাকিব, কোল ম্যাকনচিকে ফেরান শূন্য রানে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নিউজিল্যান্ড শেষ পর্যন্ত ৬০ রানে গুটিয়ে যায়।

কিউইদের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেন হেনরি নিকোলস। বাংলাদেশের পক্ষে ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান ৩টি উইকেট লাভ করেন। এছাড়া সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও সাকিব আল হাসান ২টি করে উইকেট শিকার করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com