শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও
আবারও নিষিদ্ধ ব্রায়ান ভিটোরি

আবারও নিষিদ্ধ ব্রায়ান ভিটোরি

ক্রীড়া ডেস্ক:

আবারও আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞার মুখে পড়েছেন জিম্বাবুয়ের পেসার ব্রায়ান ভিটোরি। এর আগে ২০১৬ সালে আরও দুইবার নিষিদ্ধ হয়েছিলেন তিনি। সম্প্রতি বিশ্বকাপ বাছাইপর্বের ইভেন্ট প্যানেল তার বোলিংয়ে ত্রুটি খুঁজে পেয়েছে।

বিশ্বকাপ বাছাইপর্বে গত রবিবার নেপালের মুখোমুখি হয় জিম্বাবুয়ে। এই ম্যাচে অফিসিয়ালরা তার বোলিংয়ে ত্রুটি খুঁজে পান। তারা আইসিসির কাছে রিপোর্ট দিলে তাকে বোলিংয়ে নিষিদ্ধ করা হয়। ভিডিও বিশ্লেষণ করে দেখা যায় ভিটোরির কুনুই অনুমিত’র চেয়ে বেশি বেঁকে যাচ্ছে।

বোলিং অ্যাকশন শুধরে আইসিসি অনুমোদিত কেন্দ্রে অ্যাসেসমেন্ট টেস্ট দিয়ে উত্তীর্ণ হওয়ার আগ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বল করার ক্ষেত্রে নিষিদ্ধ থাকবেন তিনি।

জিম্বাবুয়ের এই পেসার ২০১৬ সালের জানুয়ারি মাসে প্রথম নিষিদ্ধ হন। পরে জুনে আবার বোলিংয়ে ফিরেন। কিন্তু নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার সময় আবারও নিষিদ্ধ হন। চলতি বছরের ২০ জানুয়ারি সেই নিষেধাজ্ঞা কাটিয়ে বোলিংয়ের অনুমতি পেয়ে আবারও নিষিদ্ধ হলেন তিনি।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com