সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
একুশে পদকপ্রাপ্ত নিখিল সেনকে বরিশাল প্রেসক্লাবের সংবর্ধনা

একুশে পদকপ্রাপ্ত নিখিল সেনকে বরিশাল প্রেসক্লাবের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদন: শহীদ আ. রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে জ্যেষ্ঠ সদস্য নিখিল সেন একুশে পদকে ভূষিত হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বরিশাল প্রেসক্লাবের আয়োাজনে শুক্রবার রাত ৭টায় ক্লাব আঙিনায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বিভিন্ন সংগঠন। প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে উত্তরীয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় বরিশাল প্রেসক্লাবের সহ সভাপতি এমএম আমজাদ হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুছ এমপি, জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান এমপি, বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএম ইমামুল হক, বরিশাল সিটি কর্পোরেশন মেয়র আহসান হাবীব কামাল, বরিশাল জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, ভাষা সৈনিক ও বরিশাল প্রেসক্লাবের মুক্তিযুদ্ধকালীন সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন কালু, সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ অধ্যাপক আ. মোতালেব, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক  মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পদক হচ্ছে একুশে পদক। আর ওই পদকে ভূষিত হয়েছেন বরিশাল প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য নিখিল সেন। এ পদকপ্রাপ্তির মাধ্যমে তিনি বরিশালবাসী তথা বরিশাল প্রেসক্লাবের মাথা উঁচু করেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com