মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
এইচএসসিতে পাসের হার ৯৩.৫৮ শতাংশ

এইচএসসিতে পাসের হার ৯৩.৫৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারে গড় পাসের হার ৯৫.২৬ শতাংশ।   জিপিএ ৫ পেয়েছেন মোট ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী।

ঢাকা বোর্ডে পাসের হার ৯৬.২০ শতাংশ, জিপিএ ৫ পেয়েছন ৫৯ হাজার ২৩৩ জন শিক্ষার্থী।

বরিশাল বিভাগে ৯৫.৭৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, জিপিএ ৫ পেয়েছেন ৯ হাজার ৯৭১ জন। রাজশাহীতে ৯৭.২৯ শতাংশ পাস করেছেন, জিপিএ ৫ পেয়েছেন ৩২ হাজার ৮০০। চট্টগ্রামে পাসের হারে ৮৯.৩৯ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছেন ১৩ হাজার ৭২০ জন। কুমিল্লায় ৯৭.৪৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, জিপিএ ৫ পেয়েছেন ১৪ হাজার ১৫৩ জন। দিনাজপুরে ৯২.৪৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, জিপিএ ৫ পেয়েছেন ১৫ হাজার ৩৪৯ জন। যশোরে পাস করেছেন ৯৮.১১ শতাংশ, জিপিএ ৫ পেয়েছেন ২০ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী। সিলেট বোর্ডে উত্তীর্ণ হয়েছেন ৯৪.৮০ শতাংশ শিক্ষার্থী এবং জিপিএ ৫ পেয়েছেন ৪ হাজার ৭৩১ জন শিক্ষার্থী।

মোট ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন পরীক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা মোট ১৩ লাখ ৬ হাজার ৮১৮ জন।

শতভাগ উত্তীর্ণ হয়েছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ৯৩৪। আর একজনও উত্তীর্ণ হয়নি এমন শিক্ষাপ্রতিষ্ঠান ৫টি।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে ফলাফল হস্তান্তর করেন। গণভবন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফল প্রকাশের আনুষ্ঠানিকতা ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com