বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
৫১২ লিটার সয়াবিন তেলসহ সাবেক সরকারি কর্মকর্তা গ্রেপ্তার

৫১২ লিটার সয়াবিন তেলসহ সাবেক সরকারি কর্মকর্তা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ব্যবসায়ী বা ডিলার না হয়েও বাড়িতে ৫১২ লিটার সয়াবিন তেল মজুত করায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটক ব্যক্তির নাম মো. লায়েকুজ্জামান। তার বিরুদ্ধে পুলিশ বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। সে মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে নিয়ে সাত দিনের রিমান্ড চাইবে বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার।

শনিবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশের ওই কর্মকর্তা।

গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকার বাসায় অভিযান চালায় পুলিশ।

বিপ্লব কুমার সরকার বলেন, লালমাটিয়ার একটি ফ্ল্যাটে থাকতেন লায়েকুজ্জামান। পাশেই তার শ্বশুরের বাসাটিও তিনি দেখাশোনা করতেন। সে বাসাতেই ৫১২ লিটার তেল মজুদ করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, তিনি ব্যক্তিপর্যায়ে তেলগুলো কিনে জমা করে রেখেছেন। তার কাছে এসব তেল কেনার রশিদ দেখতে চাইলে কৃষি মার্কেটের সূর্য এন্টারপ্রাইজের একটি রশিদ দেখান।

রশিদ যাচাই করে ১৫৯ টাকা দরে ৪০ লিটার তেল কেনার প্রমাণ পাওয়া গেছে বাকি তেল তিনি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছেন। সূর্য এন্টারপ্রাইজের ওই রশিদের মাঝে হাতে লিখে তেলের পরিমাণ বসিয়ে দিয়েছেন।

লায়েকুজ্জামান রমজানে বাড়তি দামে তেল বিক্রির জন্য মজুত করেছেন বলে জানায় পুলিশ।

পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার বলেন, লায়েকুজ্জামানের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। এ মামলায় তার সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। রিমান্ডে পেলে তাকে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে।

এক প্রশ্নের জবাবে ডিসি বিপ্লব কুমার সরকার বলেন, লায়েকুজ্জামান কোনো ব্যবসায়ী নয়, ডিলারও নয়। প্রাথমিকভাবে এটি তার ব্যক্তিগত অসৎ উদ্দেশ্য বলেই মনে হয়েছে। অতিরিক্ত লাভের আশায় কৃত্রিম সংকট সৃষ্টি করতে তিনি তেল মজুদ করেছেন। ৫১২ লিটার তেল মজুদ করা ফৌজদারী অপরাধ, এটি সংকট সৃষ্টির অপপ্রয়াস।

 

৪০ লিটার তেল এক দোকান থেকে কিনেছেন, বাকিগুলো কোথা থেকে কীভাবে সরবরাহ করেছেন তা জিজ্ঞাসাবাদে স্পষ্ট হওয়া যাবে বলে জানান তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com