সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের যুদ্ধ কি ক্ষয় যুদ্ধে পরিনিত হবে?
মহাকাশ স্টেশনে গিয়েও টিকটক!

মহাকাশ স্টেশনে গিয়েও টিকটক!

অনলাইন ডেস্ক: মহাকাশ স্টেশনে গিয়েও টিকটক! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সম্প্রতি ইউরোপিয়ান মহাকাশচারী সামান্থা ক্রিস্টোফোরেটি মহাকাশ স্টেশন থেকে একটি অনন্য ভিডিও পোস্ট করেছেন।

স্পেসএক্স-এর মহাকাশচারী সামান্থা গত ৫ মে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে একটি টিকটক ভিডিও পোস্ট করে মহাকাশে প্রথম টিকটকার হিসেবে আত্মপ্রকাশ করেন।

এরপর ২৭ এপ্রিল তিনি ছয় মাসের জন্য কক্ষপথের ল্যাবে অবতরণ করেন।

সেখান থেকে তিনি আরেকটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটি প্রায় ৮৮ সেকেন্ড দীর্ঘ। ক্রু-৪ এর উৎক্ষেপণের মাধ্যমে দর্শকদের পুরো মহাকাশ স্টেশন ও মিশনের ব্যাপারে অবহিত করেন তিনি।

এরপর ২৫ মে তিনি আরেকটি টিকটক ভিডিও আপলোড করেন। টাওয়েল ডে উপলক্ষে ভিডিওটি তিনি তৈরি করেছেন। ভিডিওতে টাওয়েল থেকে চিপে পানি বের করে আবার তা টাওয়েলে রেখে দেওয়া দেখান। এছাড়া টাওয়েল ভেজানো এবং তা নিয়ে মাথা মোছা দেখিয়েছেন সামান্থা।

গত ১ জুন করা আরেক ভিডিওতে মহাকাশ স্টেশনের মধ্যে দৌড়াদৌড়ি দেখিয়েছেন সামান্থা। তিনি এখন সোশ্যাল মিডিয়ায় তারকা বনে গেছেন। তার একেকটি ভিডিও লাখ লাখ মানুষ দেখেন।

সূত্র: বিবিসি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com