মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
পতেঙ্গায় বঙ্গবন্ধু কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পতেঙ্গায় বঙ্গবন্ধু কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম: চট্টগ্রামের পতেঙ্গা নেভাল একাডেমিতে বঙ্গবন্ধু কমপ্লেক্স উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১০ সালের ২৯শে ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এর আগে, সকালে বন্দরনগরীতে পৌঁছান প্রধানমন্ত্রী। হেলিকপ্টারে অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান নৌ বাহিনী প্রধান এডমিরাল নিজাম উদ্দিন আহমদ। এ সময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী।

আধুনিক এ কমপ্লেক্সটি ১৬টি আলাদা ভবন ও অবকাঠামোর সমন্বয়ে নির্মিত হয়। আন্তর্জাতিক প্রশিক্ষণ নিশ্চিত করতে এতে সংযুক্ত করা হয়েছে সি-ম্যান শীপ, এন্টি সাবমেরিন, গানারিসহ আধুনিক অডিটরিয়াম। এ ছাড়া বিজ্ঞান ও কারিগরি প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণের জন্য রয়েছে ৭টি বিজ্ঞানাগার।

গত ৩০শে জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরুর পর থেকে বরিশাল, রাজশাহী ও খুলনা সফর শেষে এবার চট্টগ্রাম গেলেন প্রধানমন্ত্রী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com