সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
একযুগ পর পঞ্চম শ্রেণিতে ফিরল বৃত্তি পরীক্ষা

একযুগ পর পঞ্চম শ্রেণিতে ফিরল বৃত্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক:  পঞ্চম শ্রেণির শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিল হওয়ায় প্রাথমিকে বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত ২৮ নভেম্বর এক আন্তঃমন্ত্রণালয় সভায় নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায়, সভায় বর্তমান নিয়ম ও পদ্ধতিতে প্রাথমিক বৃত্তি প্রদান অব্যাহত থাকবে মর্মে সিদ্ধান্ত গৃহিত হয়। চলতি বছরের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে এই বৃত্তি পরীক্ষা গ্রহণ করতে হবে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রতিটি উপজেলা সদরে অনুষ্ঠিত হবে।

বৃত্তি প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পঞ্চম শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থী ও কেন্দ্রের সংখ্যা জানাতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে অধিদপ্তর।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সব ধরনের প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে অদ্যায়নরত শিক্ষার্থী ও পরীক্ষা কেন্দ্রের তথ্য ৬ ডিসেম্বরের মধ্যে পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ঝরে পড়া রোধ, মেধার বিকাশে ২০০৯ সালে প্রাথমিক সমাপনী এবং পরের বছর ইবতেদায়ি শিক্ষা সমাপনী চালু করে সরকার। এই দুটি পরীক্ষার ওপর ভিত্তি করে বৃত্তি প্রদান করা হতো।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com