সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সাড়ে ১০ হাজার শিক্ষার্থী এইচএসসিতে বৃত্তি পাবেন

সাড়ে ১০ হাজার শিক্ষার্থী এইচএসসিতে বৃত্তি পাবেন

নিজস্ব প্রতিবেদক : সদ্য প্রকাশিত এইচএসসির ফলের ওপর ভিত্তি করে ১০ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে শিক্ষা মন্ত্রণালয়। তাদের মধ্যে ১ হাজার ১২৫ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৯ হাজার ৩৭৫ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। শিগগিরই এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তির গেজেট প্রকাশ করতে শিক্ষা বোর্ডগুলোকে বলা হয়েছে।

 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এরই মধ্যে এইচএসসিতে বৃত্তির কোটা বণ্টন করে আদেশ জারি করা হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) আদেশটি প্রকাশ করা হয়েছে।

 

 

জানা গেছে, এইচএসসিতে মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৮২৫ টাকা ও বছরে এককালীন ১ হাজার ৮০০ টাকা দেওয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা দেওয়া হবে। বৃত্তির টাকা ২০২২-২০২৩ অর্থবছরে রাজস্ব বাজেটের বৃত্তি-মেধা বৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে।

 

জিটুপি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে বৃত্তির টাকা পাঠানো হবে। এজন্য অনলাইন সুবিধা সম্পন্ন তফসিলভুক্ত যেকোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলে উচ্চ শ্রেণিতে ভর্তির সাত দিনের মধ্যে ব্যাংক হিসেব নম্বরসহ অন্যান্য তথ্য আবশ্যিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে জমা দিতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের বলতে হবে। আগামী বৃহস্পতিবারের (১৬ মার্চ) মধ্যে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকাসহ গেজেট প্রকাশ করতে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডকে বলেছে শিক্ষা
২০২২ সালে এইচএসসি উত্তীর্ণ ঢাকা বোর্ডের ৪৩৪ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ২ হাজার ৭৯৮ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। এছাড়া ময়মনসিংহ বোর্ডের ৫০ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৫৭০ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, রাজশাহী বোর্ডের ১৫২ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ১ হাজার ১৯৭ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, কুমিল্লা বোর্ডের ১০৪ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৯০২ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি এবং সিলেট বোর্ডের ৩৪ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৬১৮ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে।

 

 

 

এ ছাড়া বরিশাল বোর্ডের ৫১ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৬১৬ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, যশোর বোর্ডের ১৩০ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৯৫৬ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি, চট্টগ্রাম বোর্ডের ৮৮ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৮২৭ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি এবং দিনাজপুর বোর্ডের ৮২ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৮৯২ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। এভাবেই বৃত্তি কোটা বণ্টন করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com