বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
টাঙ্গাইলে একসঙ্গে চার ছেলের জন্ম দিলেন গৃহবধূ

টাঙ্গাইলে একসঙ্গে চার ছেলের জন্ম দিলেন গৃহবধূ

মোঃ রুবেল মিয়া: টাঙ্গাইলের মির্জাপুরে সাদিয়া আক্তার নামে এক গৃহবধূ একসঙ্গে চার পুত্রসন্তান জন্ম দিয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে কুমুদিনী হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এই চার সন্তানের জন্ম দেন তিনি। সাদিয়া আক্তার দেলদুয়ার উপজেলার বর্ণী গ্রামের আল আমিনের স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৫ বছর আগে দেলদুয়ার উপজেলার রতনরী গ্রামের লুৎফর রহমানের মেয়ে সাদিয়া আক্তারের সঙ্গে একই উপজেলার বর্ণী গ্রামের অটো রিকশাচালক আল আমিনের বিয়ে হয়। বিয়ের পর এই গৃহবধূ একসঙ্গে চার পুত্র সন্তানের জন্ম দেন।

প্রসব জনিত ব্যথা নিয়ে গত ১৬ দিন আগে সাদিয়াকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার অস্ত্রোপচারের মাধ্যমে দুপুর ১২টা ২৬ মিনিটে দুজন ও ১২টা ২৭ মিনিটে দুজনের জন্ম হয়। এদের মধ্যে এক শিশুর অবস্থা কিছুটা দুর্বল বলে হাসপাতালে কর্তব্যরত এক নার্স জানিয়েছেন।

কুমুদিনী হাসপাতালের উপ-পরিচালক অনিমেষ ভৌমিক লিটন জানান, সাদিয়া আক্তার ও তার চার পুত্রসন্তান নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com