সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
কটিয়াদীতে ৬ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

কটিয়াদীতে ৬ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

রামকৃষ্ণ বণিক: কিশোরগঞ্জের কটিয়াদীতে ভুয়া ডিবি পরিচয় দিয়ে অভিযান পরিচালনার সময় ৬ জন ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে কটিয়াদী মডেল থানার পুলিশ।

কটিয়াদী মডেল থানা পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে উপজেলার বোয়ালিয়া গ্রামের হাজী সিরাজের ছেলে আল আমিনের বাসায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে অভিযান পরিচালনার সময়ে তাদের উপড় সন্দেহ সৃষ্টি হলে বিষয়টি কটিয়াদী মডেল থানাকে অবহিত করে স্থানীয় জনগণ। পরে পুলিশ গিয়ে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন কুড়িগ্রাম জেলার ওলিপুর থানার পাঁচপীর গ্রামের মৃত ছাইদুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (৪৮), কিশোরগঞ্জ সদর থানার মইশখালী গ্রামের আব্দুল জলিলের ছেলে রফিক (৩৫), চরশোলাকিয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে মামুন (৩০), করিমগঞ্জ উপজেলার নয়াকান্দি গ্রামের মৃত নাছির উদ্দীনের ছেলে দেলোয়ার হোসেন (৩৫) ও মৃত শহিদের ছেলে রবিন (৩২), কুমিল্লা জেলার লাকসাম উপজেলার দক্ষিণ লাকসাম শাহপাড়া গ্রামের সেন্টু সাহার ছেলে সুজিত সাহাসহ (৫০) ৬ জনকে আটক করা হয়।

এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে ।বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com