সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের যুদ্ধ কি ক্ষয় যুদ্ধে পরিনিত হবে?
কোটা সংস্কার নিয়ে তিন দিনের মধ্যে কমিটি গঠন

কোটা সংস্কার নিয়ে তিন দিনের মধ্যে কমিটি গঠন

স্টাফ রিপোর্টার: সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আগামী দুই-তিন দিনের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের নেতৃত্বে একটি কমিটি গঠন করবে সরকার। কমিটিতে জনপ্রশাসন সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা থাকবেন। কমিটির সুপারিশের পর প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান এর সত্যতা স্বীকার করে বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী কোটা নিয়ে যে কমিটি গঠনের কথা বলেছিলেন, আগামী দু-তিন দিনের মধ্যে সেই কমিটি করা হবে। কমিটির চূড়ান্ত সুপারিশের পর প্রজ্ঞাপন জারি করা হবে।

সম্প্রতি সরকারি নিয়োগে কোটা পদ্ধতি নিয়ে দেশব্যাপী ছাত্র আন্দোলনের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বাতিলের ঘোষণা দেন। এই ঘোষণার পর আন্দোলন স্থগিত হয়; কিন্তু প্রজ্ঞাপন জারি না হওয়ায় ছাত্ররা আবার আন্দোলনের হুমকি দিয়েছে। বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি না হলে রোববার থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। বুধবার মানববন্ধন শেষে এ ঘোষণা দেন তারা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com