সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
হাঁচি চাপার চেষ্টা করতে গিয়ে ছিঁড়ে গেল গলার পেশী!

হাঁচি চাপার চেষ্টা করতে গিয়ে ছিঁড়ে গেল গলার পেশী!

ইংল্যান্ডের লেস্টারে এক ব্যক্তি হাঁচি চাপতে গিয়ে তার গলার পেশী ছিঁড়ে ফেলার পর ডাক্তাররা সতর্ক করে দিচ্ছেন, এমন চেষ্টা না করতে – কারণ এতে গলা, কান এমনকি মস্তিষ্কেরও মারাত্মক ক্ষতি হতে পারে।

চৌত্রিশ বছর বয়স্ক ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয় নি। তবে তার এত জোরে হাঁচি এসেছিল এবং তিনি নাক-মুখ বন্ধ করে এমনভাবে তা চেপে রাখতে চেয়েছিলেন – যার ফলে তার গলার ভেতরের নরম টিস্যু ছিঁড়ে যায়।

ডাক্তাররা বলছেন, এমন ঘটনা খুবই বিরল এবং অস্বাভাবিক, তবে এটা ঠিক যে হাঁচি চাপার চেষ্টার সম্ভাব্য বিপদ সম্পর্কে সচেতন হওয়া উচিত।

ব্রিটিশ মেডিক্যাল জার্নালে এক রিপোর্টে ডাক্তাররা বলছেন, এর ফলে কানের ক্ষতি হতে পারে, এমনকি মস্তিষ্কের রক্ত সংবহনকারী কোন শিরা আগে থেকেই দুর্বল হয়ে গিয়ে থাকলে তা ফেটে যেতে পারে।

আক্রান্ত লোকটি ডাক্তারদের বলেন, হাঁচি চাপার পরই তার ঘাড়ে কট করে একটা শব্দ হয়। সাথে সাথেই তিনি বুঝতে পারেন , তার গলায় ব্যথা হচ্ছে এবং কোন কিছু গিলতে বা কথা বলতে কষ্ট হচ্ছে।

ডাক্তারের কাছে গেলে তারা পরীক্ষা করে দেখতে পান তার গলা এবং ঘাড় ফুলে গেছে, টিস্যুগুলো স্পর্শকাতর হয়ে গেছে।

এক্সরে ছবিতে দেখা যায়, তার শ্বাসনালী ফেটে গেছে এবং শ্বাস নেবার সময় তা দিয়ে বাতাস বেরিয়ে তার গলার নরম পেশীতে এসে লাগছে।

এর পর তাকে সাতদিন হাসপাতালে থাকতে হয়, গলার ভেতর নল ঢুকিয়ে খাওয়ানো হয় – যতদিন শ্বাসনালীর টিস্যু আপনাআপনি জোড়া না লাগে।

ওই ব্যক্তি এখন পুরোপুরি সেরে উঠেছেন।

লেস্টার রয়াল ইনফার্মারির নাক-কান-গলা বিশেষজ্ঞ ডাক্তাররা বলছেন, নাক-মুখ বন্ধ করে হাঁচি ঠেকানোর চেষ্টা বিপজ্জনক, এবং এতে নানা বিপদ হতে পারে। তাই তা না করে বরং উচিত কাপড় দিয়ে মুখ ঢেকে হাঁচি দেয়া।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com