সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
কম্পিউটারে চালান অ্যানড্রয়েড অ্যাপ

কম্পিউটারে চালান অ্যানড্রয়েড অ্যাপ

অনলাইন ডেস্ক: অ্যানড্রয়েড অ্যাপ কম্পিউটারেও চালানো যায়। এই খবর বুঝি অনেকেরই জানা নেই। ক্রোম ব্রাউজারে ‘অ্যাপ রানটাইম ফর ক্রোম (এআরসি) প্রজেক্ট’এর মাধ্যমে যেকোন ডেস্কটপ কম্পিউটারে অ্যানড্রয়েড অ্যাপ চালানোও যাবে।

শুরুতে শুধুমাত্র ডেভেলপারদের জন্য এই সুযোগ সীমিত থাকলেও এখন যে কেউ এই অ্যাপ ডাউনলোড করে কম্পিউটারে অ্যানড্রয়েড অ্যাপ চালাতে পারবেন।

আসুন দেখে নেওয়া যাক কীভাবে ক্রোম ব্রাউজারে অ্যানড্রয়েড অ্যাপ চালাবেন।

শুরুতেই যা জেনে নেওয়া প্রয়োজন:

একসঙ্গে একটি অ্যাপ লোড করা যাবে।

অ্যাপ এর উপরে নির্ভর করে সেই অ্যাপ এর লে আউট সিলেক্ট করতে হবে (পোট্রট অথবা ল্যান্ডস্কেপ)।

গ্রাহক ফোন না ট্যাবলেট মোডে অ্যাপ চালাতে চান তা জানাতে হবে।

গ্রাহককে অবশ্যই লেটেস্ট ক্রোম ব্রাউজার ব্যবহার করতে হবে।

এই টুলে অ্যানড্রয়েড ৪.৪ ভার্সন সাপোর্ট করে। তাই যে অ্যাপ ইনস্টল করবেন সেই অ্যাপ অ্যানড্রয়েড ৪.৪ ভার্সনে সাপোর্ট করতে হবে।

নিচের পদ্ধতি অনুসরন করে ডেস্কটপ কম্পিউটারে অ্যানড্রয়েড অ্যাপ চালানো যাবে:

স্টেপ ১। কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজার ওপেন করুন।

স্টেপ ২। এক্সটেনশান থেকে ARC Welder সার্চ করুন।

স্টেপ ৩। এই এক্সটেনশান ইনস্টল করে ‘Launch app’ বাটনে ক্লিক করুন।

স্টেপ ৪। এবার কম্পিউটারে যে অ্যানড্রয়েড অ্যাপ চালাতে চান তার APK ফাইল ডাউনলোড করুন।

স্টেপ ৫। এক্সটেনশানের ভিতরে ‘Choose’ বাটনে ক্লিক করে ডাউনলোড করা APK ফাইল সিলেক্ট করুন।

স্টেপ ৬। অ্যাপ সেটিংস থেকে ওরিয়েন্টেশান ও ফর্ম ফ্যাক্টার সিলেক্ট করুন।

স্টেপ ৭। এবার ‘Test’ বাটনে ক্লিক করলেই অ্যানড্রয়েড অ্যাপ কম্পিউটারে চলতে শুরু করে দেবে।

মাথায় রাখবেন এই টুল দিয়ে সব অ্যানড্রয়েড অ্যাপ কম্পিউটারে একবারে চালাতে সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে ওরিয়েন্টেশান ও ফর্ম ফ্যাক্টার বদল করে দেখতে পারেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com