মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বন্ধ হচ্ছে না: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বন্ধ হচ্ছে না: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

ভিশন বাংলা: প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা বন্ধ হচ্ছে না। যত দিন সরকার এই সিদ্ধান্ত বহাল রাখবে, তত দিন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চলবে।আজ ০৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সচিবালয়ে নিজ দফতরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন মন্ত্রী। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সম্পর্কে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এক প্রশ্নের জবাবে গণশিক্ষা মন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করার বিষয়টি এখনো পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে আছে। পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে এটার বাস্তবায়ন হবে।

বাংলাদেশে সাক্ষরতার হার বেড়েছে জানিয়ে গণশিক্ষা মন্ত্রী বলেন, বর্তমানে সাক্ষরতার হার ৭২ দশমিক ৯ শতাংশ। গত বছর এই হার ছিল ৭২ দশমিক ৩ শতাংশ। গত বছরের চেয়ে এবার সাক্ষরতা বেড়েছে দশমিক ৬ শতাংশ।

আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের নানা কর্মসূচি তুলে ধরেন মন্ত্রী। এর মধ্যে আছে শোভাযাত্রা, আলোচনাসভা, সেমিনার।

এসময় অন্যদের মধ্যে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মোহাম্মদ আসিফ-উজ জামান, উপআনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক তপন কুমার ঘোষ প্রমুখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com