মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

শিরোনাম :
ঘরমুখো মানুষের নিরাপত্তায় মাঠে র‌্যাব-১০, নজরদারিতে ড্রোন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী খাল খননে জলাবদ্ধতা কমবে, বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩০ কোটি টাকা বরাদ্দ, নরসিংদীতে ৫০ লাখ ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখার বিষয়ে নতুন নির্দেশনা র‍্যাব-সিআইডি-এসবি প্রধান পরিবর্তন জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি
‘বাংলাদেশের ছেলে’

‘বাংলাদেশের ছেলে’

বিনোদন ডেস্কঃ দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। নিজের দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। গেয়েছেন বিভিন্ন ঘরনার গান। গানের রাজ্যে নিজের রাজত্ব ধরে রেখেছেন বাংলা গানের এই যুবরাজ।  আর ধারাবাহিক এই গান প্রকাশনার ফলে স্বস্তি ফিরেছে আসিফ ভক্তদের মাঝেও।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিনা পারিশ্রমিকে আসিফ গাইলেন দেশের একটি নতুন গান । গানের শিরোনাম ‘বাংলাদেশের ছেলে।’ গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।
তরুন মুন্সীর কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন মকসুদ জামিল মিন্টু। ২০ ফেব্রুয়ারি ডিএমএস এর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে গানটি।
গানটি প্রসঙ্গে আসিফ  বলেন, এর আগেও আমি দেশের গান করেছি, তবে এবারের দেশের গানটি নিয়ে আমি খুব উত্তেজিত। কেননা, এবারের গানটি উৎসর্গ করছি দেশের সকল মুক্তিযোদ্ধা এবং ভাষা শহীদদের। মুক্তিযোদ্ধাদের কারণেই আমরা একটা স্বাধীন সার্বোভৌম রাষ্ট্র পেয়েছি আর ভাষা শহীদদের জন্য পেয়েছি মাতৃভাষা। যে ভাষায় কথা বলি , গান গাই। আশা করছি আসিফিয়ান সহ সকল শ্রেতাদের গানটি ভালো লাগবে।
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) সুত্রে যানা যায়, ইউটিউবের পাশাপাশি গানটি শোনা যাবে তাদের ওয়েবসাইট, জিপি মিউজিক, ইয়ন্ডার মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com