বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
সিরিজ বাঁচাতে বিকেলে মাঠে নামবে বাংলাদেশ

সিরিজ বাঁচাতে বিকেলে মাঠে নামবে বাংলাদেশ

ক্রীড়া ডেস্কঃ সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে উড়িয়ে চালকের আসনে বসে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ৩ ম্যাচের সিরিজে সফরকারীরা এগিয়ে আছে ১-০ ব্যবধানে। সিরিজ বাঁচাতে তাই জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। আজ বিকেল ৫টায় গুরুত্বপূর্ণ ম্যাচটি সরাসরি দেখা যাবে গাজী টেলিভিশনে।মিরপুর টাইগারদের হোমগ্রাউন্ড এবং দীর্ঘদিনের চেনা। নিজেদের চেনা উইকেটের চরিত্র কেমন হবে তা আগে থেকে বলা মুশকিল। ফলে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টাইগারদের সামনে চ্যালেঞ্জ শুধু ক্যারিবীয় পেসাররাই নয়, মিরপুরের উইকেটের রহস্যকে মোকাবেলা করতে হবে সাকিব আল হাসানের দলকে।

গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে বাংলাদেশ অনুপ্রেরণা খুঁজে পাচ্ছে আগের টি-টোয়েন্টি সিরিজ থেকে। ৪ মাস আগে এই ক্যারিবিয়ানদের বিপক্ষেই ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পিছিয়ে থেকে জিতেছিল বাংলাদেশ। সেবার খেলেছিল আবার আয়োজক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। প্রথম ম্যাচ ক্যারিবিয়ান অঞ্চলে খেলার পর বাকি দুটি খেলা হয়েছিল ফ্লোরিয়ায়। সেই সিরিজের মতো এবারও একই পরিস্থিতির সামনে সাকিবরা।ঘরের মাঠে ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টির শুরুতে ধাক্কা খেয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। যদিও শুরুর ধাক্কা কাটিয়ে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তারা। সেন্ট কিটসের প্রথম ম্যাচ হারের পর ফ্লোরিডায় ঘুরে দাঁড়ানো বাংলাদেশেকে দেখার অপেক্ষায় দেশের ক্রিকেটভক্তরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com