সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ওজন কমাতে ইসবগুলের ভুসি

ওজন কমাতে ইসবগুলের ভুসি

নিউজ ডেস্কঃ কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে রক্ষা পেতে ইসবগুলের সুনাম রয়েছে। তবে এ ভুসি ওজন কমাতেও সাহায্য করতে পারে।

আঁশ : শরীরের জন্য আঁশ অত্যন্ত জরুরি একটি উপাদান। আর ইসবগুলের ভুসি আঁশের একটি আদর্শ উৎস। এতে দ্রাব্য এবং অদ্রাব্য দুই ধরনের আঁশ থাকে। ফলে অন্ত্রের কাজ মসৃণ কওে, যা ওজন কমাতেও সহায়ক।

ক্যালরি : ওজন কমাতে ইসবগুলের ভুসি সহায়ক হওয়ার আরেকটি কারণ হলো এতে ক্যালরি কম। পুষ্টিবিশেষজ্ঞদের মতে, প্রতি দুই টেবিল চামচ ভুসিতে থাকে মাত্র ৩২ ক্যালরি।

দেহের ফোলাভাব কমায় : মলাশয় পরিষ্কার থাকলে হজম পক্রিয়া উন্নত হয় এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে। ফলে স্বাভাবিকভাবেই দেহের কার্যক্রম বৃদ্ধি পেয়ে শরীরর চর্বি কমাতে সাহায্য করে।

ক্ষুধা : ইসবগুলের ভুসি পানিতে মেশালে এর প্রকৃত আকারের ১০ গুন বেশি হারে ফুলে ওঠে। ফলে পেট ভরা থাকে দীর্ঘক্ষণ, ক্ষুধাও কমে।

মলাশয়ের পরিষ্কারক : ইসবগুলের ভুসি মলাশয় পরিষ্কার রাখে। ফলে পুরো অন্ত্র ও পাকস্থলির স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। যা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ওজন কমাতে সাহায্য করে।

যেভাবে খাবেন : কুসুম গরম পানিতে ইসবগুলের ভুসি গুলে তাতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিতে পারেন। খাওয়ার ঠিক আগে মিশ্রণটি পান করতে হবে। আবার দিনের শুরুতে খালি পেটেও গ্রহণ করা যেতে পারে। সকালে পান করলে ওজন কমাতে সাহায্য করে বেশি।আরেকটি উপায় হলো- আধা কাপ পানিতে এক চামচ ইসবগুল মিশিয়ে সঙ্গে সঙ্গে গিলে ফেলতে পারেন। তারপর আরেক চামচ ভুসি একই পদ্ধতিতে গ্রহণ করুন। তার পর বড় এক গ্লাস পানি পান করতে হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com