রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বছরের প্রথম দিনে নতুন বই পেলো ঠাকুরগাঁওয়ের সিএম আইয়ুব বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা

বছরের প্রথম দিনে নতুন বই পেলো ঠাকুরগাঁওয়ের সিএম আইয়ুব বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা

অন্তর রায়, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ “নতুন বছর, নতুন দিন; নতুন বইয়ে হোক রঙিন” শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের স্বনামধন্য বিদ্যাপীঠ সি.এম. আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে বছরের প্রথম দিনে প্রায় সাড়ে চারশো শিক্ষার্থীর মাঝে নতুন বই তুলে দেওয়া হয়েছে।

বই বিতরণ উৎসব-২০১৯ উদযাপন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপেন্দ্র নাথ ঝাঁ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারি শিক্ষা অফিসার মো: মজিবুর রহমান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মোশারফ হোসেন, সহকারি পরিদর্শক হুমায়ুন কবির প্রমুখ।

বই উৎসবের সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, আজ সারা দেশে একযোগে বিনামূল্যে ৩৫ কোটিরও বেশি বই বিতরণ করা হচ্ছে। পৃথিবীর ইতিহাসে এটা বিরল। কোন দেশে এতো বই বিনামুল্যে দেওয়া হয় না। এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে।বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার রেওয়াজ তিনিই চালু করেছেন এদেশে।

নতুন বই বিতরণ উৎসবে বছরের প্রথম দিনে ঝকঝকে নতুন বই পেয়ে উচ্ছসিত দেখা গেছে শিক্ষার্থীদের।

এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রী ও অভিভাবকদের উপস্থিতি উৎসবকে প্রাণবন্ত করে তুলেছিলো।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com