মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
আগৈলঝাড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আগৈলঝাড়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতীকী ছবি

আগৈলঝাড়া প্রতিনিধিঃ আগৈলঝাড়ায় দুই সন্তানের জননী গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ পোষ্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ। পরিবার ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে এসআই সাইফুল ইসলাম জানান, উপজেলার রাজিহার ইউনিয়নের আহুতি বাটরা গ্রামের পল্টন হালদারের স্ত্রী দুই সন্তানের জননী রীতা হালদার (৩২) এর লাশ বৃহস্পতিবার সকালে বসত ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গৃহবধূর পরিবার এনজিওসহ বিভিন্ন লোকজনের কাছে ঋণগ্রস্থ হয়ে পরায় ও অভাবের কারণে স্বামী-স্ত্রী প্রায়ই ঝগড়া হতো। ওই কারনে গৃহবধু আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে এসআই সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বরিশাল মর্গে প্রেরণ করেছেন। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১(৩.১.১৯)।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com