রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ে দুই সহোদরকে কুপিয়ে জখম

ঠাকুরগাঁওয়ে দুই সহোদরকে কুপিয়ে জখম

অন্তর রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি‍ঃ ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের হরিণারায়ণপুর দালাল পাড়ায় জমিসংক্রান্ত জেরে আপন দুই সহোদরকে কুপিয়ে জখম করেছে তাদের চাচা ও চাচাতো ভাইয়েরা। অভিযোগে জানাযায়, দালাল পাড়ার কৃষ্ট বর্মনের পৈত্রিক সূত্রে পাওয়া চার বিঘা জমি প্রায় ২৫ বছর ধরে জোরপূর্বক ভোগ দখল করে আসছে একই এলাকার তারই চাচাতো ভাই হরেশ। দীর্ঘদিন দেন-দরবার ও সালিশ-বৈঠকেও তারা কোন মতেই কৃষ্ট’র পাওনা জমি বুঝিয়ে দিতে নারাজ।এদিকে অসহায় পরিবারটি এলাকার মাথাদের কাছে দিনের পর দিন গিয়েও বিচার পায়নি। শুক্রবার (৪ জানুয়ারী) সকাল এগারোটার দিকে হরেশ,মলিন ও ফলিন জমিতে জোরপূর্বক হালচাষ করে।খবর পেয়ে কৃষ্ট’র দুই ছেলে রতন বর্মন ও ও বাটলু বর্মন হালচাষ করতে মানা করে। কিন্তু তারা তাদের কথা না শুনে হরেশ, মলিন, ফলিনের নেতৃত্বে চানমহন, দুলাল ও বিনয়সহ ২৫/৩০ জনের একটি সন্ত্রাসী বাহিনী দা, চেন ও কুড়াল দিয়ে তাদের উপর হামলা চালায়। এসময় দুই সহোদরের মাথায় কুপিয়ে জখম করে পালিয়ে যায়।সকাল সাড়ে এগারোটার দিকে খবর পেয়ে তাদের বড় ভাই জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত হরেন বর্মন ঘটনাস্থলে ছুটে আসে।পরে হরেন স্থানীয়দের সহযোগিতায় ইজিবাইকে করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।হরেন জানান, এলাকার প্রভাবশালী ব্যক্তিরা ইতিমধ্যে ফোন দিয়ে হুমকি প্রদান করছে মামলা না করার জন্য। এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, ঘটনা সম্বন্ধে অবগত হয়েছি।লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com