রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বরিশালে এক লঞ্চের ধাক্কায় অপর লঞ্চের যাত্রী নিহত

বরিশালে এক লঞ্চের ধাক্কায় অপর লঞ্চের যাত্রী নিহত

ডেস্ক নিউজঃ বরিশালের মেঘনা নদীর মোহনায় এক লঞ্চের ধাক্কায় অপর লঞ্চের এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীর নাম সাকিব পালোয়ান (২০)। তিনি মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের রাজ্জাক পালোয়ানের ছেলে ও ঢাকার কেরাণীগঞ্জে দর্জি শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে।

নিহতের স্বজন হুমায়ুন ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সুপারভাইজার মাসুদ জানান, রাত ৯টার দিকে যাত্রী নিয়ে বরিশাল নদীবন্দর থেকে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। পানি কম থাকায় মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ সংলগ্ন মেঘনা নদী তীরে লঞ্চটি নোঙ্গর করে রাখা হয়। রাত দেড়টার দিকে বরগুনা থেকে ঢাকাগামী সুন্দরবন-৬ নামের অপর একটি লঞ্চ অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের মাঝ বরাবর সজোরে ধাক্কা দেয়। এতে সাকিবসহ বেশ কয়েকজন আহত হয়।

এ ব্যাপারে বরিশাল সদর নৌ-থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কবির জানান, সুন্দরবন-৬ লঞ্চের ধাক্কায় অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের ৪/৫ জন যাত্রী আহত হয়। যাদের মধ্য থেকে গুরুতর আহত অবস্থায় সাকিব পালোয়ান ও বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকার নুর মোহাম্মদকে বরিশালগামী অ্যাডভেঞ্চার-১ লঞ্চে তুলে দেওয়া হয়।

তিনি আরো জানান, রবিবার সকাল সাড়ে ৫টার দিকে অ্যাডভেঞ্চার-১ লঞ্চে করে বরিশালে আনা হয় এবং পরে তাদের বরিশাল-শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com