সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
ডিমলায় বিএসএফ এর গুলিতে বাংলাদেশী নিহত-১

ডিমলায় বিএসএফ এর গুলিতে বাংলাদেশী নিহত-১

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ-ভুজারীপাড়াব গ্রামের ১নং ওয়ার্ডের মোখছেদ আলী (ঠাটারী) এর পুত্র খলিলুর রহমান খলিল (৩৫) নামে এক বাংলাদেশী নাগরিক ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফের গুলিতে নিহত হয়েছে। মঙ্গলবার ১৫ জানুয়ারী ভোরে ঘটনাটি ঘটে ৭৯১ এর ৬ এস নম্বর প্রধান সীমান্ত পিলারে । এ বিষয় ঠাকুরগঞ্জ গ্রামের ডাক্তার মোঃ আনোয়ার হোসেন বিষয়টি সংবাদ কর্মীকে জানান। বাংলাদেশ বর্ডার গার্ড রংপুর ৫১ সেক্টরের ডিমলা উপজেলা বালাপাড়া বিজিবি ক্যাম্পের কো¤পানি কমান্ডার সুবেদার মোবারক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- খলিলের মরদেহটি সকাল ১০ টায় বিএসএফ’রা ক্যাম্পে নিয়ে যায়। তবে ফেরত চেয়ে ভারতের ভুজারীপাড়া বিএসএফ ক্যা¤েপ পতাকা বৈঠকের জন্য পত্র প্রেরন করা হয়েছে। দুপুরের উভয় দেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলে বিএসএফ কর্মকর্তা জানান। নিহতের পরিবারের লোকজন জানান খলিল একজন গরু ব্যবসায়ীর রাখাল হিসেবে কাজ করেছিল।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com