ঢাকা    রোববার, ৩১ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

আর্কাইভ দেখুন

ওসি একরামুল হোসাইন এর তৎপরতায় হেরোইন, গানপাউডারসহ শীর্ষ সন্ত্রাসী রাব্বীসহ ৩জন গ্রেপ্তার

ওসি একরামুল হোসাইন এর তৎপরতায় হেরোইন, গানপাউডারসহ শীর্ষ সন্ত্রাসী রাব্বীসহ ৩জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রাব্বি ও তাঁর অন্যতম সহযোগী সোহেলসহ ৩ জনকে হেরোইন এবং বিস্ফোরক দ্রব্যসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে ) বিকালে ঢাকার শাহবাগ থানাধীন মৎস্য ভবন মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন: চাঁপাইনবাবগঞ্জ শহরের ফকিরপাড়ার মৃত শহিদ আলীর ছেলে রাব্বি (২৬), একই পাড়ার মৃত মনিরুল ইসলাম মনির ছেলে সোহেল জিনজিরা (৩০) ও প্রফেসরপাড়ার সুমন আলীর ছেলে সুমিত আলিফ (২৪)।পুলিশ সূত্রে জানা যায়: চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এর নির্দেশক্রমে সদর মডেল থানার অফিসার ইনচার্জ একরামুল হোসাইন পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে সদর মডেল থানার একটি আভিযানিক চৌকষ দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার শাহবাগ এলাকার মৎস্য ভবন মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৫ মে) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন বারঘরিয়া ইউনিয়নের নীল কুঠির মাঠ সংলগ্ন ইট ভাটার পূর্বে বারঘরিয়া হতে গোয়ালবাড়ী যাওয়ার পাকা রাস্তার উত্তরে একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে তল্লাশি করে ১৫০ গ্রাম হেরোইন ও ২ কেজি বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন পিপিএম বলেন: সাংবাদিকদের ওপর হামলার পর জেলার বাইরে চলে যান রাব্বি ও সোহেল। তবে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁদের গতিবিধি কয়েক দিন ধরে অনুসরণ করছিল পুলিশ। শেষ পর্যন্ত পুলিশ তাঁদের গ্রেফতার করতে সক্ষম হয়।বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।তিনি আরও জানান:বিস্ফোরক দ্রব্য,হেরোইনসহ তাঁদের তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের কাছে ২ কেজি গান পাউডার ও ১৫০ গ্রাম হেরোইন পাওয়া যায়।উল্লেখ্য যে গত ৩১ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেনখাঁর মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন তারেক রহমান ও তারেক আজিজ নামের দুই সাংবাদিক। ওই রাতেই সদর মডেল থানায় মো. রাব্বি ও সোহেলের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৮-১০ জনকে আসামি করে মামলা করা হয়।


সিংড়ায় গেট ভেঙে বাড়িতে হামলা, পরিবারের সদস্যদের জিম্মি করে লুটপাট

সিংড়ায় গেট ভেঙে বাড়িতে হামলা, পরিবারের সদস্যদের জিম্মি করে লুটপাট

নাটোরের সিংড়ায় গভীর রাতে বাড়ির গেট ভেঙে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।শনিবার (১৬ মে) রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার হাদিয়ান্দহ ইউনিয়নের তারাপুর গ্রামে আলম প্রামাণিকের বাড়িতে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে ৪ থেকে ৫ জনের একটি সশস্ত্র দুর্বৃত্ত দল বাড়ির প্রধান গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ঘরের আলমারি তছনছ চালায়। এসময় আলমারিতে থাকা নগদ ১ লাখ টাকা ও প্রায় ১২ ভরি স্বর্ণালংকার লুট করে তারা দ্রুত পালিয়ে যায়।পরিবারটির দাবি, লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ২২ লাখ টাকা।ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


ময়মনসিংহের গৌরীপুরে চোরাই মোটরসাইকেল সহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

ময়মনসিংহের গৌরীপুরে চোরাই মোটরসাইকেল সহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

ময়মনসিংহ জেলা থেকে মোঃ মাসুদ আলম ভুইয়া, ময়মনসিংহের গৌরীপুরে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধার ও ছাত্রদলের নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ (পিবিআই)।শুক্রবার (১৫ মে) ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ পিবিআইয়ের পুলিশ সুপার মিজানুর রহমান।গ্রেপ্তাররা হলেন- উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া (২৭), উপজেলার শাহবাজপুর গ্রামের সোহেল মিয়া (২৩) এবং ‘ফ্রিডম মানিক’ ওরফে মানিক চৌধুরী (৩৯)।পিবিআই সূত্র জানায়, গত ২৯ এপ্রিল ময়মনসিংহ নগরীর হেরা মার্কেটের সামনে থেকে আলামিন শরীফ সিফাত নামে এক ব্যক্তির সুজুকি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পরপরই পিবিআইয়ের একটি বিশেষ টিম তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরচক্রের সদস্যদের শনাক্তে মাঠে নামে তদন্তকারী দল।তদন্তের একপর্যায়ে বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে গৌরীপুর এলাকা থেকে ২৯ মামলার পলাতক আসামি ‘ফ্রিডম মানিক’ ওরফে মানিক চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে উপজেলার পালান্দার গ্রামে অভিযান চালানো হয়।অভিযানে উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আশিক মিয়াকে একটি নীল রঙের চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়। উদ্ধার করা মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর নেত্রকোনা-ল ১১-১৩৪৭ বলে জানিয়েছে পিবিআই।এদিকে মোটরসাইকেলের রং পরিবর্তন এবং চোরাই মোটরসাইকেল কেনাবেচা চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে একই উপজেলার শাহবাজপুর গ্রামের সোহেল মিয়াকেও গ্রেপ্তার করা হয়েছে।সংবাদ সম্মেলনে পিবিআই পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘চোরাই মোটরসাইকেল উদ্ধারে তথ্যপ্রযুক্তিনির্ভর অভিযান চালিয়ে একটি সক্রিয় চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’তিনি আরও বলেন, চোরাই মোটরসাইকেল কেনাবেচা, রং পরিবর্তন এবং চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেপ্তার তিনজনকে শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল বলেন, বিষয়টি আমার জানা ছিল না। তবে আমরা বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছি। আশিক মিয়া জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।তিনি বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলীয় শৃঙ্খলা অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে আমার জানা মতে, সে একজন ভালো ছেলে। কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছে কি না, সেটিও যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।


এশিয়া কাপ জিতে শিরোপা নিল না ভারত

এশিয়া কাপ জিতে শিরোপা নিল না ভারত

নীলফামারী লক্ষীচাপে নিজস্ব অর্থায়নে  মাস্ক, সাবান, টিসু ও জনসচেতনামুলক লিফলেট বিতরণ

নীলফামারী লক্ষীচাপে নিজস্ব অর্থায়নে মাস্ক, সাবান, টিসু ও জনসচেতনামুলক লিফলেট বিতরণ

আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ অবৈধ জাল জব্দ

আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ অবৈধ জাল জব্দ

ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম

ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কঠোর ব্যবস্থা, বাতিল ৬৪৭৬ জনের নাম

ময়মনসিংহে বালিকাদের সপ্তাহব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণ সমাপন

ময়মনসিংহে বালিকাদের সপ্তাহব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণ সমাপন

ঠাকুরগাঁওয়ে উপজেলা শিল্পকলা একাডেমির চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে উপজেলা শিল্পকলা একাডেমির চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৫০ স্থাপনার উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

৫০ স্থাপনার উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

মহাসংকটের বছর হবে ২০২৩ সাল : শেখ হাসিনা

মহাসংকটের বছর হবে ২০২৩ সাল : শেখ হাসিনা

নীলফামারীকে পাখিদের অভয়ারণ্য নগরী গড়ার উদ্যোগ

নীলফামারীকে পাখিদের অভয়ারণ্য নগরী গড়ার উদ্যোগ

ডেঙ্গু আক্রান্ত আরো ৩১০ জন হাসপাতালে

ডেঙ্গু আক্রান্ত আরো ৩১০ জন হাসপাতালে