ঢাকা    শনিবার, ১৬ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

সিংড়ায় গেট ভেঙে বাড়িতে হামলা, পরিবারের সদস্যদের জিম্মি করে লুটপাট

নাটোরের সিংড়ায় গভীর রাতে বাড়ির গেট ভেঙে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

শনিবার (১৬ মে) রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার হাদিয়ান্দহ ইউনিয়নের তারাপুর গ্রামে আলম প্রামাণিকের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে ৪ থেকে ৫ জনের একটি সশস্ত্র দুর্বৃত্ত দল বাড়ির প্রধান গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ঘরের আলমারি তছনছ চালায়। এসময় আলমারিতে থাকা নগদ ১ লাখ টাকা ও প্রায় ১২ ভরি স্বর্ণালংকার লুট করে তারা দ্রুত পালিয়ে যায়।

পরিবারটির দাবি, লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ২২ লাখ টাকা।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

ভিশন বাংলা ২৪

শনিবার, ১৬ মে ২০২৬

সিংড়ায় গেট ভেঙে বাড়িতে হামলা, পরিবারের সদস্যদের জিম্মি করে লুটপাট

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

নাটোরের সিংড়ায় গভীর রাতে বাড়ির গেট ভেঙে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

শনিবার (১৬ মে) রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার হাদিয়ান্দহ ইউনিয়নের তারাপুর গ্রামে আলম প্রামাণিকের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে ৪ থেকে ৫ জনের একটি সশস্ত্র দুর্বৃত্ত দল বাড়ির প্রধান গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ঘরের আলমারি তছনছ চালায়। এসময় আলমারিতে থাকা নগদ ১ লাখ টাকা ও প্রায় ১২ ভরি স্বর্ণালংকার লুট করে তারা দ্রুত পালিয়ে যায়।

পরিবারটির দাবি, লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ২২ লাখ টাকা।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত