সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘ঢাবির ঘটনা আ.লীগের চরিত্রের প্রতিফলন’

‘ঢাবির ঘটনা আ.লীগের চরিত্রের প্রতিফলন’

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘শিক্ষার্থী নির্যাতনের’ ঘটনায় আওয়ামী লীগের চরিত্রের প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর তৃতীয় মৃত্যুবার্ষিকীর এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ছাত্রী নিপীড়নের বিচারসহ চার দফা দাবিতে মঙ্গলবার দুপুর থেকে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবরুদ্ধ করে রাখেন। একপর্যায়ে উপাচার্যকে উদ্ধার করতে এগিয়ে যায় ছাত্রলীগ। তারা কয়েক দফা হামলা চালিয়ে আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দেয়। হামলায় অন্তত ৩০ শিক্ষার্থী আহত হন।

এ বিষয়ে মির্জা ফখরুল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় আওয়ামী লীগেরই চরিত্রের প্রতিফলন ঘটেছে। ক্ষমতায় থাকলেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগ তাণ্ডব চালায় বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন নিয়ে সরকার নানা অজুহাত সৃষ্টি করছে। সত্যিকার অর্থে নিরপেক্ষ নির্বাচন হলে এ সরকার আর নির্বাচিত হতে পারবে না।

নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন হবে না বলেও হুশিয়ারি দেন মির্জা ফখরুল। তিনি দাবি করেন, নির্বাচন থেকে সরিয়ে রাখতে মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com