সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
ডিমলায় এমপিকে ৪র্থ শ্রেণীর কর্মচারী বৃন্দের সংবর্ধনা

ডিমলায় এমপিকে ৪র্থ শ্রেণীর কর্মচারী বৃন্দের সংবর্ধনা

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারকে সংবর্ধনা দিয়েছে ডিমলা উপজেলা পরিষদ ও সরকারী বিভিন্ন দপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীবৃন্দ। ১৬ জানুয়ারী রাতে উপজেলা অডিটরিয়াম হলরুম সংলগ্ন উপজেলা তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারী ক্লাবের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নির্বাচিত হওয়ায় সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার’কে সম্মাননা ক্রেচ প্রদান করেন নীলফামারী জেলা চতুর্থ শ্রেণী সংগঠন ক্লাবের জেলা সভাপতি হাফিজুল ইসলাম বাবু, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের মেশিন অপারেটর হামিদুল ইসলাম, অফিস সহায়ক রবিউল ইসলাম রবি।উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের অফিস ক্লার মনি ভূষন অধিকারী’র সভাপতিত্বে মোহাইমেনুল ইসলাম রনি’র সঞ্চলনায় আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা সেটেলমেন্ট অফিসের পেশকার মংচাইগ্য মারমা সুধা, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী মনিন্দ্রনাথ বাবু। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা সদর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু মোহিদ কুমার সিংহ রায়, আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান তারাসহ উপজেলা পরিষদ দপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সকল সরকারী কর্মচারিরা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com