সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
বিএসএফ’র গুলিতে ঠাকুরগাঁওয়ের ধর্মগড় সীমান্তে বাংলাদেশি যুবক নিহত!

বিএসএফ’র গুলিতে ঠাকুরগাঁওয়ের ধর্মগড় সীমান্তে বাংলাদেশি যুবক নিহত!

অন্তররায়, ঠাকুরগাঁও প্রতিনিধি‍ঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম জাহাঙ্গীর আলম রাজু  (২১)। তিনি রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের বাদশা মিয়ার ছেলে। এলাকাবাসী জানায়, শুক্রবার ভোর ৪টার দিকে জাহাঙ্গীর আলম রাজুসহ কয়েকজন গরু ব্যবসায়ী ধর্মগড় সীমান্তের ৩৭৪/২ নম্বর সীমান্ত পিলারের পাশ দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। এসময় ভারতের উত্তর দিনাজপুর জেলার শ্রীপুর বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম রাজু নিহত হয় এবং বাকিরা পালিয়ে আসে।

বিজিবি’র ঠাকুরগাঁও-৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহা. মাসুদ জানান, তিনি সংবাদটি পেয়েছেন। বিএসএফের সাথে যোগাযোগ করে মরদেহ ফেরত আনার চেষ্টা চলছে।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com