সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক কমান্ডার আজিজুল হক দাড়িয়‍া ‍এর দাফন সম্পন্ন

রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক কমান্ডার আজিজুল হক দাড়িয়‍া ‍এর দাফন সম্পন্ন

আগৈলঝাড়া প্রতিনিধিঃ আগৈলঝাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বেলজিয়াম প্রবাসী আজিুল হক দাড়িয়া (৮০) সোমবার (১৩জানুয়ারি) সন্ধ্যায় বেলজিয়ামের একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নাল্লিাহি….রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ বহু গুনাগ্রাহী রেখে গেছেন। বেলজিয়াম বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব ফিরোজ আহম্মেদ বাবুল মরহুম আজিজুল হক দাড়িয়ার মরদেহ নিয়ে দেশে ফেরেন। শুক্রবার সকালে সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের নেতৃত্বে ওসি (তদন্ত) নকিব আকরাম ও এসআই দেলোয়ার হোসেন রাষ্ট্রীয় মর্যাদায় সালাম প্রদান করেন। ওই মাঠে জেলা মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু সালেহ লিটনসহ দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সর্বস্তরের মুসুল্লীদের উপস্থিতিতে জানাজা শেষে উপজেলার পূর্ব সুজনকাঠি গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে।

 

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com